কম্পিউটারের ইতিহাস

লেসন ৯ / ৫১

কম্পিউটারের সংক্ষিপ্ত ইতিহাস

কম্পিউটারের ইতিহাস শুরু হয় গণনা যন্ত্র থেকে।

গণনা যন্ত্রের বিবর্তন

  • Abacus — সবচেয়ে প্রাচীন গণনা যন্ত্র, চীনে ব্যবহৃত হতো
  • Napier's Bones (১৬১৭) — John Napier তৈরি করেন, দশমিক পদ্ধতিতে গুণ ও ভাগ করতে পারত
  • Pascaline (১৬৪২) — Blaise Pascal তৈরি করেন, প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর
  • Stepped Reckoner (১৬৭৩) — Leibniz তৈরি করেন, গুণ-ভাগ-যোগ-বিয়োগ সব করতে পারত
  • Difference Engine (১৮২০) — চার্লস ব্যাবেজ তৈরি করেন, স্টিম চালিত গণনা যন্ত্র
  • Analytical Engine (১৮৩০) — চার্লস ব্যাবেজের সবচেয়ে বড় আবিষ্কার, punch card দিয়ে ইনপুট নিত

চার্লস ব্যাবেজ — "কম্পিউটারের জনক"

চার্লস ব্যাবেজ Analytical Engine-এর ধারণা দেন যা আধুনিক কম্পিউটারের মূল নকশা।

অ্যাডা লাভলেস — "প্রথম প্রোগ্রামার"

Ada Augusta (Ada Lovelace) Analytical Engine-এর জন্য প্রথম অ্যালগরিদম লেখেন। তাই তাঁকে বিশ্বের প্রথম প্রোগ্রামার বলা হয়।