অ্যালগরিদম পরিচিতি

লেসন ২৫ / ৫১

অ্যালগরিদম (Algorithm) কী?

অ্যালগরিদম হলো কোনো সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে নির্দেশনা। এটি কম্পিউটার বিজ্ঞান ও গণিতের মেরুদণ্ড।

"Algorithm" শব্দটি এসেছে আরব গণিতবিদ আল-খোয়ারিজমি-র নাম থেকে!

ভালো অ্যালগরিদমের বৈশিষ্ট্য

  • Input — এক বা একাধিক ইনপুট থাকতে পারে
  • Output — অন্তত একটি আউটপুট থাকতে হবে
  • Definiteness — প্রতিটি ধাপ সুস্পষ্ট হতে হবে
  • Finiteness — সীমিত ধাপে শেষ হতে হবে
  • Effectiveness — প্রতিটি ধাপ কার্যকর হতে হবে

উদাহরণ: চা বানানোর অ্যালগরিদম

ধাপ ১: পানি জ্বাল দিন
ধাপ ২: চা পাতা দিন
ধাপ ৩: চিনি দিন
ধাপ ৪: দুধ দিন
ধাপ ৫: ছেঁকে কাপে ঢালুন
ধাপ ৬: পরিবেশন করুন

অ্যালগরিদমের ৬টি প্রধান ধরন

  • Brute Force
  • Greedy
  • Divide and Conquer
  • Dynamic Programming
  • Backtracking
  • Randomized