আউটপুট — print() ফাংশন

লেসন ৩৫ / ৫১

print() ফাংশন

পাইথনে print() ফাংশন দিয়ে স্ক্রিনে যেকোনো কিছু দেখানো যায়।

বিভিন্ন ধরনের Output

# সাধারণ টেক্সট
print("আমি পাইথন শিখছি!")
print("Hello Python!")

# সংখ্যা
print(42)
print(3.14)

# একাধিক মান
print("নাম:", "রহিম", "বয়স:", 25)

# বিশেষ Characters
print("প্রথম লাইন\nদ্বিতীয় লাইন")   # \n = নতুন লাইন
print("ট্যাব\tস্পেস")                  # \t = ট্যাব
print("সে বলল, \"হ্যালো\"")            # \" = কোটেশন

# sep ও end প্যারামিটার
print("A", "B", "C", sep="-")   # A-B-C
print("Hello", end=" ")
print("World")                   # Hello World

# f-string (Formatted String)
name = "করিম"
age = 20
print(f"আমার নাম {name}, বয়স {age}")