কম্পিউটারের প্রকারভেদ
আকার, ক্ষমতা ও ব্যবহারের ভিত্তিতে কম্পিউটার ৪ প্রকার—
১. সুপার কম্পিউটার (Super Computer)
সবচেয়ে বড় ও শক্তিশালী কম্পিউটার। প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন গণনা করতে পারে।
- ব্যবহার: আবহাওয়ার পূর্বাভাস, মহাকাশ গবেষণা, পরমাণু গবেষণা, password encryption
২. মেইনফ্রেম কম্পিউটার (Mainframe)
বিশাল মেমরি ও প্রসেসর, বিলিয়ন লেনদেন প্রক্রিয়া করতে পারে।
- ব্যবহার: ব্যাংকিং, ডাটাবেস, বড় প্রতিষ্ঠান — যেখানে শূন্য downtime প্রয়োজন
৩. মিনি কম্পিউটার (Mini Computer)
মেইনফ্রেমের চেয়ে ছোট কিন্তু পার্সোনাল কম্পিউটারের চেয়ে শক্তিশালী। একাধিক ব্যবহারকারী একসাথে কাজ করতে পারে।
- ব্যবহার: প্রকৌশল, বৈজ্ঞানিক গণনা, ব্যবসায়িক লেনদেন
৪. মাইক্রো কম্পিউটার (Micro / Personal Computer)
ব্যক্তিগত ব্যবহারের কম্পিউটার — Desktop, Laptop, Notebook, Tablet, Mobile
- ব্যবহার: দৈনন্দিন কাজ, গেমিং, অফিস, শিক্ষা