হার্ডওয়্যার — CPU, মেমরি ও স্টোরেজ

লেসন ১৪ / ৫১

প্রসেসর / CPU (Central Processing Unit)

CPU হলো কম্পিউটারের "মস্তিষ্ক" — সব নির্দেশনা প্রক্রিয়া করে।

CPU-এর তিনটি অংশ:

  • ALU (Arithmetic Logic Unit) — গাণিতিক ও যৌক্তিক কাজ করে
  • CU (Control Unit) — সব কাজ নিয়ন্ত্রণ ও সমন্বয় করে
  • MU (Memory Unit) — তথ্য সাময়িকভাবে সংরক্ষণ করে

উদাহরণ: Intel Core i3, i5, i7, i9 / AMD Ryzen

মেমরি (Memory)

Primary Memory (প্রাথমিক):

  • RAM (Random Access Memory) — অস্থায়ী মেমরি, কম্পিউটার বন্ধ করলে মুছে যায়। DDR1, DDR2, DDR3, DDR4, DDR5
  • ROM (Read Only Memory) — স্থায়ী মেমরি, BIOS সংরক্ষণ করে
  • Cache Memory — CPU-র কাছে অত্যন্ত দ্রুত মেমরি

Secondary Memory (মাধ্যমিক / স্টোরেজ):

  • HDD (Hard Disk Drive) — PATA (পুরনো) ও SATA (নতুন) — যান্ত্রিক, সস্তা, বেশি ধারণক্ষমতা
  • SSD (Solid State Drive) — কোনো চলমান যন্ত্রাংশ নেই, অত্যন্ত দ্রুত
  • অন্যান্য — CD/DVD, Pendrive, Memory Card