হার্ডওয়্যার — মাদারবোর্ড ও পাওয়ার সাপ্লাই

লেসন ১৫ / ৫১

মাদারবোর্ড (Motherboard)

মাদারবোর্ড হলো কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড (PCB) — সিলিকন দিয়ে তৈরি। সব হার্ডওয়্যার কম্পোনেন্ট এর সাথে যুক্ত থাকে।

  • CPU Socket — প্রসেসর বসানোর স্থান
  • RAM Slot — মেমরি লাগানোর স্থান
  • PCI/PCIe Slot — গ্রাফিক্স কার্ড ও অন্যান্য কার্ড
  • SATA Port — হার্ড ডিস্ক/SSD সংযোগ
  • I/O Ports — USB, HDMI, Audio, Ethernet

কেসিং (Computer Case)

কম্পিউটারের সব যন্ত্রাংশ ধারণ করে এমন বাক্স।

  • AT (Advanced Technology) — পুরনো ধরন
  • ATX (Advanced Technology Extended) — আধুনিক, বেশি জায়গা ও ভালো বায়ু চলাচল

পাওয়ার সাপ্লাই ইউনিট (PSU)

PSU বাসার AC (Alternating Current) বিদ্যুৎকে কম্পিউটারের জন্য DC (Direct Current)-তে রূপান্তর করে।

  • বিভিন্ন Wattage: 300W, 450W, 550W, 750W, 1000W
  • 80+ Bronze/Silver/Gold/Platinum — দক্ষতার রেটিং