টেবিলের ট্যাগ
| ট্যাগ | কাজ |
|---|---|
<table> | টেবিল শুরু ও শেষ |
<tr> | একটি সারি (Table Row) |
<th> | শিরোনামের ঘর (Table Heading), মোটা ও মাঝখানে |
<td> | সাধারণ ঘর (Table Data) |
একটি সহজ ফলাফলের টেবিল
<table border="1">
<tr>
<th>নাম</th>
<th>রোল</th>
<th>নম্বর</th>
</tr>
<tr>
<td>রাফি</td>
<td>১</td>
<td>৮৫</td>
</tr>
</table>
ঘর একত্র করা
colspan: পাশাপাশি কয়েকটি কলাম একত্র করে।rowspan: ওপর-নিচে কয়েকটি সারি একত্র করে।
<table border="1">
<tr>
<th colspan="2">শিক্ষার্থীর তথ্য</th>
</tr>
<tr>
<td rowspan="2">রাফি</td>
<td>রোল: ১</td>
</tr>
<tr>
<td>শাখা: বিজ্ঞান</td>
</tr>
</table>
ফলাফল:
| শিক্ষার্থীর তথ্য | |
|---|---|
| রাফি | রোল: ১ |
| শাখা: বিজ্ঞান | |
দরকারি অ্যাট্রিবিউট
border: বর্ডারের পুরুত্ব।cellpadding: ঘরের লেখা ও বর্ডারের মাঝের ফাঁকা।cellspacing: দুটি ঘরের মাঝের ফাঁকা।
মনে রাখো: colspan = কলাম জোড়া (পাশে), rowspan = সারি জোড়া (নিচে)। যে সারিতে rowspan দেওয়া ঘর চলে এসেছে, সেখানে একটি td কম লিখবে।
অনুশীলনী
thওtd-এর পার্থক্য লেখো।- তোমার ক্লাস রুটিনের একটি টেবিল HTML-এ লেখো, যেখানে টিফিনের ঘরটি rowspan দিয়ে জোড়া।
- cellpadding ও cellspacing-এর পার্থক্য কী?